নয়াকৃষি
আন্দোলন

নয়াকৃষির আলোতে আলোকিত চিলমারী চর

কুড়িগ্রাম জেলার ছোট একটি থানা চিলমারী। চিলমারী উত্তর বঙ্গের একটি নামকরা বন্দর। ‘‘হাকাও গাড়ি তুই চিলমারী বন্দরে”- এই ভাওয়াইয়া গান সকলেরই কম বেশি শোনা। ব্রক্ষ্মপুত্র নদের বুকে এই বন্দর অবস্থিত। চিলমারীর ব্রক্ষ্মপুত্র নদের ভাঙ্গন শুরু হয় ১৯৭০ সাল থেকে। এর আগেও ব্রক্ষ্মপুত্র নদ ভেঙ্গেছে কিন্তু ১৯৭০ সাল থেকে ভাঙ্গন বেশি মাত্রায় শুরু হয়। ব্রক্ষ্মপুত্র নদের ভাঙ্গন এর আগে এত মারাত্মক আকার ধারণ করে নি। চিলমারীর যে আদি বন্দর ১৯৭১ সালে তা ভেঙ্গে আরও সাত কিলোমিটার নদের গর্ভে চলে যায়। চিলমারী থানার উপর দিয়ে বয়ে চলেছে ব্রক্ষ্মপুত্র নদ। 

নয়টি থানা নিয়ে অবস্থিত কুড়িগ্রাম জেলা। এর মধ্যে একটি থানা চিলমারী। চিলমারী থানার মধ্যে আছে ছয়টি ইউনিয়ন। এই ইউনিয়নগুলো হলো-

১. চিলমারী সদর, ২. অষ্টমীর চর, ৩. নয়ার হাট, ৪. রাণীগঞ্জ, ৫. থানা হাট ও ৬. রমনা।

ছয়টি ইউনিয়নের মধ্যে অষ্টমীর চর, নয়ার হাট ও চিলমারী বর্তমানে ব্রক্ষ্মপুত্র নদের চরে পরিণত হয়েছে। বাকি তিনটি ইউনিয়নের মধ্যে রমনা ৬০ ভাগ, থানাহাট ৪০ ভাগ এবং রাণীগঞ্জ ৫০ ভাগ নদের গর্ভে বিলিন হয়ে আছে। চিলমারী বন্দরটি রমনা থানা আরো পড়ুন

নয়াকৃষির আলোতে আলোকিত চিলমারী চর

কুড়িগ্রাম জেলার ছোট একটি থানা চিলমারী। চিলমারী উত্তর বঙ্গের একটি নামকরা বন্দর। ‘‘হাকাও গাড়ি তুই চিলমারী বন্দরে”- এই ভাওয়াইয়া গান সকলেরই কম বেশি শোনা। ব্রক্ষ্মপুত্র নদের বুকে এই বন্দর অবস্থিত। চিলমারীর ব্রক্ষ্মপুত্র নদের ভাঙ্গন শুরু হয় ১৯৭০ সাল থেকে। এর আগেও ব্রক্ষ্মপুত্র নদ ভেঙ্গেছে কিন্তু ১৯৭০ সাল থেকে ভাঙ্গন বেশি মাত্রায় শুরু হয়। ব্রক্ষ্মপুত্র নদের ভাঙ্গন এর আগে এত মারাত্মক আকার ধারণ করে নি। চিলমারীর যে আদি বন্দর ১৯৭১ সালে তা ভেঙ্গে আরও সাত কিলোমিটার নদের গর্ভে চলে যায়। চিলমারী থানার উপর দিয়ে বয়ে চলেছে ব্রক্ষ্মপুত্র নদ।

নয়টি থানা নিয়ে অবস্থিত কুড়িগ্রাম জেলা। এর মধ্যে একটি থানা চিলমারী। চিলমারী থানার মধ্যে আছে ছয়টি ইউনিয়ন। এই ইউনিয়নগুলো হলো-

১. চিলমারী সদর, ২. অষ্টমীর চর, ৩. নয়ার হাট, ৪. রাণীগঞ্জ, ৫. থানা হাট ও ৬. রমনা।

ছয়টি ইউনিয়নের মধ্যে অষ্টমীর চর, নয়ার হাট ও চিলমারী বর্তমানে ব্রক্ষ্মপুত্র নদের চরে পরিণত হয়েছে। বাকি তিনটি ইউনিয়নের মধ্যে রমনা ৬০ ভাগ, থানাহাট ৪০ ভাগ এবং রাণীগঞ্জ ৫০ ভাগ নদের গর্ভে বিলিন হয়ে আছে। চিলমারী বন্দরটি রমনা থানার মধ্য আরো পড়ুন